রাত ৪:৪০ মিনিটে ইমরান হোসেনের সার্জারি শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ, তিনি এখন কিছুটা স্থিতিশীল।
গতকাল রাত ১০টায় সড়ক দুর্ঘটনায় ইমরান মাথা ও মুখে গুরুতর আঘাত পায়। তাকে রংপুর মেডিকেলে ভর্তি করে সার্জারি ইউনিটের ১৪ নম্বর ওয়ার্ডে নেওয়া হয়। সারা রাত সেখানে থেকে রংপুর মেডিকেলের বাস্তব চিত্র নিজ চোখে দেখলাম।
একটি বিভাগীয় হাসপাতালের অবস্থা এতটাই নাজুক! দক্ষ সেলাই বিশেষজ্ঞ ছাড়া বাকি কাজ চুক্তিভিত্তিক, অদক্ষ ওয়ার্ড বয় দিয়ে চলছে। সরকার বছরে শত কোটি টাকা বাজেট দিলেও সেবার মান বদলায়নি। ২০২১-এ আমিও এখানে ভর্তি ছিলাম, আজও একই চিত্র।
রাতের কিছু ভয়াবহ দৃশ্য আমার মোবাইলে ধারণ করা আছে। দায়িত্বরত একজন বললেন, “মানুষ না বদলালে সিস্টেম বদলাবে না।”
আজ সে, কাল আপনি। মৌলিক অধিকার হিসেবে সবার জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে আসুন একসঙ্গে আওয়াজ তুলি। আর কতদিন?
_লেখা: মোঃ ইরফান খান, বিবিএস ও এলএলবি শিক্ষার্থী, রংপুর_

0 মন্তব্যসমূহ